দাউদকান্দিতে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও গ্রামে অভিযান চালিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহ লাইন থেকে অবৈধ সংযোগের একটি পাইপ বিচ্ছিন্ন করা হয়েছে।
গতকাল বুধবার থানা-পুলিশের সহায়তায় কোম্পানিটির কর্মীরা সংযোগটি বিচ্ছিন্ন করেন।
অভিযানে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপজেলার গৌরীপুর কার্যালয়ের উপব্যবস্থাপক কমল কুমার ঘোষ, সহকারী কর্মকর্তা সৈয়দ লুৎফুল কাদের, টেকনিশিয়ান সালাহ উদ্দিন ও মো. সিদ্দিক। ওই পাইপ দিয়ে গয়েশপুর, জুরানপুর ও গোয়ালমারী গ্রামের পাঁচ কিলোমিটার এলাকার পাঁচ শতাধিক পরিবারে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়েছিল।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, কিছু অসৎ ঠিকাদার টাকার বিনিময়ে অবৈধ এ সংযোগ দিয়েছিলেন।