দাউদকান্দিতে কেন্দ্রের বাইরে সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার একটি কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার বেলা দুইটার দিকে বাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে ওই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের ভাষ্য, কাউন্সিলর প্রার্থী শহিদুল্লাহ মুন্সী ও মো. শামিমের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়। দুই প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতি করেন বলে জানা গেছে।

কেন্দ্রটিতে দায়িত্ব পালনরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আহসান মনির বলেন, কেন্দ্রের বাইরে সংঘর্ষ হলেও স্বাভাবিকভাবে ভোটগ্রহণ চলছে।