দাউদকান্দিতে চার বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ব্র্যাক কার্যালয়ের সামনে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস থেকে চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী ওই বাসে স্বাভাবিক তল্লাশি চালানোর সময় ওই বোমা পাওয়া যায় বলে দাবি করেছে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) অচিন্ত্য কুমার দে বলেন, আজ সোমবার বিকেল চারটার দিকে অভিযানের অংশ হিসেবে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসে স্বাভাবিক তল্লাশি চালিয়ে চারটি বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো বাসের ছাদের নিচের ক্যারিয়ার বক্সে হটপটে বালুর মধ্যে লুকানো ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে বাসের যাত্রী শাহাব উদ্দিনকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি ভোলা জেলার লালমোহন থানার কালামা গ্রামের বাসিন্দা।

দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বোমা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।