দাউদকান্দিতে ট্রাকে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর বাজারের কাছে আজ বুধবার ভোরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিমেন্টবোঝাই ট্রাকটি ঢাকা থেকে ফেনী যাচ্ছিল।
ট্রাকের চালক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভোর চারটার দিকে ট্রাকটি রায়পুর বাজারের কাছে গেলে দুর্বৃত্তরা কাপড়ে কেরোসিন ঢেলে এতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দাউদকান্দি সড়ক ও থানা-পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।
ট্রাকের চালক মনসুর আলী ও তাঁর সহকারী বাতেন মিয়া দ্রুত ট্রাক থেকে লাফিয়ে পড়ে রক্ষা পান। ট্রাকে থাকা ৪০০ বস্তা সিমেন্টের কোনো ক্ষতি হয়নি।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।