দাউদকান্দিতে ঢাকার ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আটিপাড়া গ্রামের রবি কোম্পানির টাওয়ারের কাছ থেকে গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার বাগচী জানান, পোলার মশার কয়েল কোম্পানির মালিক ঢাকার পূর্ব রায়েরবাগের জাহাঙ্গীর আলম ১১ জানুয়ারি নিখোঁজ হন।
পরে তাঁর পরিবারের পক্ষ থেকে যাত্রাবাড়ী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণকারীরা পাঁচ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল।