দাউদকান্দিতে নৈশপ্রহরীকে পুড়িয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে নিউমার্কেটের নৈশপ্রহরী সফিকুল ইসলামকে (৪২) মুখে টেপ পেঁচিয়ে শ্বাসরোধের পর আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। সফিকুলের বাড়ি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পশ্চিম হুগুলিয়া গ্রামে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন ও দাউদকান্দি সার্কেলের সহকারী জ্যেষ্ঠ পুলিশ সুপার মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সফিকুলের স্ত্রী জ্যোৎস্না আক্তার ও মেয়ে সাথী আক্তার তাঁর লাশ শনাক্ত করেছেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি সফিকুল ইসলামের।