দাউদকান্দিতে বিআরটিসির কার্যালয়ে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই-মতলব সড়কের পাশে গৌরীপুর বাসস্ট্যান্ডে বিআরটিসি বাসের কার্যালয়ে গত বুধবার ডাকাতি হয়েছে। ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে চার লাখ টাকা ও মুঠোফোন নিয়ে যায়।
কার্যালয়ের ক্যাশিয়ার মিতুল মিয়া জানান, গভীর রাতে ছয়জনের ডাকাত দল সুকৌশলে লক খুলে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় তাঁরা দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তাঁরা মিতুলের হাত-পা বেঁধে স্টিলের আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারি খুলে গৌরীপুর থেকে ঢাকায় চলাচলকারী সাতটি বাসের এক সপ্তাহের আমদানির চার লাখ টাকা এবং একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে দাউদকান্দি থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।