দাউদকান্দিতে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার খালিসা গ্রামের একটি ভুট্টাখেত থেকে একই গ্রামের মানিক মিয়া (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মানিক মিয়ার বাবা আবদুর রাজ্জাক জানান, মানিক মিয়া কৃষি কাজ করত। গত সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর গতকাল বৃহস্পতিবার বাড়ির পাশের ভুট্টাখেতে তাঁর লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তাঁকে আগুনে পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা।