দাউদকান্দিতে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নের পিপিয়াকান্দি গ্রামে ভুট্টাখেত থেকে আজ রোববার সকালে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, ওই বৃদ্ধার বয়স ৬৫ বছর হবে।
এলাকার পাঁচজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় লোকজন আজ সকালে ভুট্টাখেতের ভেতর অজ্ঞাত এক বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
দাউদকান্দি থানা ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এই পথে যাওয়ার সময় স্বাভাবিক মৃত্যু হতে পারে অথবা কেউ শ্বাসরোধে হত্যা করে লাশ এখানে ফেলে যেতে পরে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।