দাউদকান্দিতে সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ৫৪ লাখ ৯২ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপির সমর্থক মো. শাহজালালকে গ্রেপ্তার করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ নগর গ্রামের রশিদ মেম্বারের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদক কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদ তাঁকে গ্রেপ্তার করেন। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।