দাউদকান্দিতে ৩৫টি সোনার বারসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে ৩৫টি সোনার বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ফেনীর অশ্বদিয়ার রানীরহাটের মো. মিলন (২৭) ও ফেনীর ছাগলনাইয়ার দক্ষিণ কুহুমা গ্রামের কফিল উদ্দিন (২০)।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ফেনী থেকে একটি মাইক্রোবাস নিয়ে ওই দুজন ঢাকায় যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির টোল প্লাজায় গাড়িটি আটকানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে মিলন ও কফিলের শরীরে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫টি সোনার বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া।