দাকোপে হরিণের চামড়া উদ্ধার
খুলনার দাকোপ উপজেলায় গত সোমবার রাতে দুটি হরিণের চামড়া জব্দ করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাঁর নাম রবিউল শেখ (২৮)। বাড়ি তেরোখাদা উপজেলার শেখপুড়া গ্রামে।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে র্যা ব জানায়, দাকোপের মোজাম নগর বাজার খেয়াঘাট এলাকায় পাচারকারীরা হরিণের চামড়া নিয়ে যাবে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার র্যা বের সদস্যরা সেখানে অবস্থান নেন। সন্ধ্যায় সেখানকার আকবর গাজীর চায়ের দোকানের সামনে থেকে দুটি হরিণের চামড়া জব্দ করা হয়। এগুলোর আনুমানিক মূল্য দুই লাখ টাকা। এ সময় আটক হওয়া রবিউল শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বিক্রির উদ্দেশ্যে তিনি চামড়া নিয়ে যাচ্ছিলেন। তাঁদের চক্র সুন্দরবনে ফাঁদ পেতে, গুলি করে ও বিষটোপ দিয়ে বাঘ ও হরিণ শিকার করে। পরে চামড়া ছাড়িয়ে তা দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন হাত ঘুরে বিদেশে পাচার করা হয়।