দাগনভূঞায় শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট এলাকায় ছোট ফেনী নদী থেকে মনি বেগম (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী গ্রামের মনির আহম্মদের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট এলাকার লোকজন গত রোববার সন্ধ্যার সময় ছোট ফেনী নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখে দাগনভূঞা থানার পুলিশকে খবর দেন। রাত আটটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
এদিকে পার্শ্ববর্তী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী গ্রামের মনির আহম্মদের মেয়ে মনি বেগম দুপুরে বাড়ির পাশে ছোট ফেনী নদীতে পড়ে যায়।
ফাজিলের ঘাট এলাকায় একই নদীতে একটি শিশুর লাশ পাওয়ার খবর শুনে শিশুর বাবাসহ আত্মীয়স্বজন দাগনভূঞা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।