দাগনভূঞায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা পৌরসভার উত্তর করিমপুর গ্রামে গতকাল সোমবার অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে। এ সময় ২৯টি রাইজার জব্দ করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফেনীর ব্যবস্থাপক মো. আবু ছায়েদ সরকার বলেন, একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি দাগনভূঞা পৌর এলাকার উত্তর করিমপুর গ্রামে অবৈধভাবে গ্যাস লাইন স্থাপন করে। গতকাল অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপন করা ১ হাজার ৪৯০ ফুট গ্যাস পাইপ লাইন উচ্ছেদ ও ২৯টি রাইজার জব্দ করা হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌসী বেগম, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) মো. সোলায়মান, নোয়াখালীর ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন।

ইউএনও মো. সাইফুল ইসলাম ভূঞা বলেন, অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান অব্যাহত থাকবে।