দাগনভূঞায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. মাসুদ (২৮)। গতকাল রোববার ফেনীর বিচারক হাকিমের আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাসুদের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলগঞ্জ উপজেলায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গত শনিবার দুপুরে উপজেলা সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে একটি নির্জন স্থানে রিকশাচালক মাসুদ ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যান মাসুদ।
ওসি বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় মামলা করেন। পরে ওই রাতেই মাসুদকে গ্রেপ্তার করেন তাঁরা।