দাগনভূঞায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ বারাহিগোবিন্দ গ্রামের একটি বাড়িতে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার দিবাগত রাতে মুখোশপরা ১৫-২০ জন সশস্ত্র ডাকাত দক্ষিণ বারাহিগোবিন্দ গ্রামের ডা. সফি উল্যার বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের কলাপসিবল গেট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ডাকাতেরা ঘরের আলমারি ভেঙে টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সফি উল্যার ছেলে হায়াত উল্যার দাবি, ডাকাতেরা তাঁদের ঘর থেকে ৩৭ ভরি স্বর্ণালংকার, প্রায় দুই লাখ টাকা, একটি ল্যাপটপ, ছয়টি মুঠোফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন।