দাগনভূঞায় ধর্ষণের চেষ্টা করায় যুবকের জিহ্বা কেটে দিলেন গৃহবধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় ধর্ষণের চেষ্টা করায় এক যুবকের জিহ্বা কেটে দিয়েছেন গৃহবধূ। গত বুধবার রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার পুলিশ ওই যুবককে ফেনী সদর হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মাদকাসক্ত ওই যুবক বাড়ির পাশের গৃহবধূকে প্রায়ই উত্ত্যক্ত করত। বুধবার রাতে ওই যুবক গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূ ওই যুবকের জিহ্বা কেটে দেন। এরপর চোর চোর বলে চিৎকার শুরু করেন তিনি। এ সময় ওই যুবক পালিয়ে যায়। পরে এলাকার লোকজন বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দাগনভূঞা থানার পুলিশকে জানান।
দাগনভূঞা থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।