দাগনভূঞায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রাম থেকে গতকাল শনিবার মাসুদ পারভেজ (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাসুদ পারভেজের বাড়ি নারায়ণপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকালে গ্রামের একটি ঘর থেকে গলাকাটা লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাসুদ পারভেজের বাবা আবদুল মালেক বলেন, মাসুদ পারভেজ ঘরের মধ্যে গলা কেটে আত্মহত্যা করেছেন।
তবে কী কারণে মাসুদ পারভেজ আত্মহত্যা করেছেন, তা পরিবারের কেউ বলতে পারেননি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।