দাগনভূঞায় যুবদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলায় গত বুধবার সাইফুল ইসলাম (৩৮) নামে যুবদলের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে সোনাগাজীতে হত্যা মামলার পলাতক আসামি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমজাদ হোসেন ওরফে বাচ্চুকে (৩৪) গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।
সাইফুল ইসলাম দাগনভূঞা উপজেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার খুশিপুর গ্রামে।
দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজিম বলেন, সাইফুল একাধিক মামলার আসামি। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ছালেহ জানান, উপজেলার নবাবপুর ইউনিয়নের মোহদিয়া গ্রামের নিজাম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি আমজাদ হোসেনকে গতকাল বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।
আমজাদ হোসেন উপজেলার নবাবপুর ইউপির সদস্য। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।