দাফনের পাঁচ দিন পর যুবকের পরিচয় মিলল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় খুন হওয়া যুবকের পরিচয় না পাওয়ায় লাশ দাফন করে পুলিশ। দাফনের পাঁচ দিন পর গতকাল শনিবার সকালে ওই যুবকের পরিচয় মিলেছে।
নিহত ব্যক্তি কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক গ্রামের রফিকুল ইসলামের ছেলে আক্তার হোসেন (২০)। তিনি ব্যাটারীচালিত অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গাজীপুরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকার পুকুরপাড় থেকে গত ১৮ মে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পড়ে থাকার পর গত ১৯ মে বেওয়ারিশ হিসেবে গাজীপুর আঞ্জুমান মফিদুলের মাধ্যমে পুলিশ তাঁর লাশ দাফন করে। গত কয়েক দিনে বিভিন্ন পত্রিকায় খবর ও পুলিশের কাছে থাকা ছবি দেখে তাঁর স্বজনেরা আক্তার হোসেনের লাশটি শনাক্ত করেন।
নিহতের বাবা রফিকুল ইসলাম জানান, তাঁরা বরিশাল জেলার হিজলা উপজেলার হোগলটলি এলাকা থেকে গত ১৫ বছর আগে কাজের সন্ধানে উপজেলার আন্দারমানিক গ্রামে আসেন। তাঁদের তিন ছেলে আর মেয়ের মধ্যে আক্তার হোসেন অটোরিকশা চালাত। গত ১৭ মে হেলালের মালিকাধীন কালামের গ্যারেজ থেকে ৬০০ টাকায় অটোরিকশা ভাড়ায় যাত্রী নিয়ে গিয়ে আর বাড়ি ফিরেনি।