দামুড়হুদায় কিশোরী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে দামুড়হুদা থানায় মামুন হোসেন নামের (৩০) এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষা গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
থানা-পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্রের ভাষ্য, মামুন পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশী ওই কিশোরীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে ধর্ষণ করে। কিশোরীটি বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। তার পরিবার মামলা করার উদ্যোগ নেয়। এ পর্যায়ে গ্রামের মাতব্বররা মামলা করতে নিরুৎসাহিত করে ঘটনাটি সালিসে সমাধানের আশ্বাস দেন। কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার রাত ১০টায় কিশোরীর মা বাদী হয়ে মামলা করেন।