দায়িত্বে অবহেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব আলকাছ উদ্দিনের বিরুদ্ধে জেএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ ওঠেছে। ঢাকা শিক্ষা বোর্ডের একটি দল পরীক্ষার হল পরিদর্শনে গিয়ে তাঁকে ওই দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয়ে জেএসসি পরীক্ষার একটি কেন্দ্র রয়েছে। পরীক্ষা চলাকালীন অভিভাবক ও বহিরাগত লোকজন কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের সহযোগিতা করছিলেন।