দালাল আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা একটি নির্দিষ্ট বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে করাতে রোগীদের প্রলুব্ধ করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের নির্দেশে তাঁকে হাসপাতাল থেকে আটক করা হয়। আটক ব্যক্তি নিজের নাম আশিক বলে জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতালের পরিচালকের নির্দেশে তাঁকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিসহ ১০-১৫ জন ব্যক্তি রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করে একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য নিয়ে যান। পরে ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁরা কমিশন নেন।