দালাল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে মো. ইদ্রিস ওরফে মুন্না (৩৫) নামের এক শীর্ষ মানব পাচারকারী দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নে। পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে টেকনাফ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কানু অধিকারীর নেতৃত্বে সাবরাং ইউনিয়নের কচুবনিয়াপাড়া এলাকার বাসিন্দা জালাল আহমদের বাড়িতে অভিযান চালিয়ে ইদ্রিসকে আটক করা হয়। থানা হেফাজতে ইদ্রিস বলেন, ‘এলাকার অনেকেই সমুদ্রপথে মালয়েশিয়া মানব পাচার করে আসছে। তাদের দেখাদেখি আমিও এ পাচারকাজে জড়িত হয়েছি, কিন্তু পুলিশের সামনে তারা ঘোরাফেরা করলেও তাদের আটক করে না।’ টেকনাফ মডেল থানার সহকারী উপপরিদর্শক ও অভিযানকারী কর্মকর্তা কানু অধিকারী জানান, ইদ্রিসের বিরুদ্ধে একাধিক মানব পাচারের মামলা রয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি