দালালদের উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালালদের উৎপাত বেড়ে গেছে। তাদের হাতে হেনস্তা হচ্ছে রোগীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, গত জানুয়ারি মাসে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দালালদের আনাগোনা নিষিদ্ধ করা হয়। পুলিশি টহলেরও ব্যবস্থা করা হয়। কিছুদিন তাদের তৎপরতা বন্ধ ছিল। কিন্তু এখন আবার এরা সক্রিয় হয়েছে। এতে ভোগান্তি হচ্ছে রোগীদের। গতকাল শনিবার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, দালালদের হাত থেকে রোগীদের বাঁচাতে ব্যবস্থা নেওয়া হবে।