দায় নিল আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) রাজধানীর পুরান ঢাকায় তাজিয়া মিছিলে বোমা হামলার দায় স্বীকার করেছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। আজ শনিবার আন্তর্জাতিক জঙ্গি হুমকি নিয়ে পর্যবেক্ষণকারী দল সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিসের (এসআইটিই) বরাত দিয়ে রয়টার্স দুবাই থেকে খবরটি প্রকাশ করে।

এর আগে ঢাকায় ইতালির নাগরিক সিজার তাভেলা ও রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশিকে হত্যার পর আইএস দায় স্বীকার করেছে বলে খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু আইএসের ওই দাবির সত্যতা কোনো নিরপেক্ষ সূত্রের মাধ্যমে যাচাই করা যায়নি। আর বাংলাদেশ সরকারও এ দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে।
এদিকে গতকাল রাতের তাজিয়া মিছিলের হামলার সঙ্গে আইএসের যুক্ত থাকার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অস্বীকার করেছেন। বরং এটিকে তাঁরা পরিকল্পিত নাশকতা হিসেবে অভিহিত করেছেন।