দায়িত্বে অবহেলা এসআইকে তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদাকে গত বুধবার তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। গত মঙ্গলবার রাতে দৌলতদিয়া যৌনপল্লি থেকে দুই পোশাকশ্রমিককে উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার না করায় তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।
পুলিশ সূত্র জানায়, গোপালগঞ্জ ও শরীয়তপুরের দুই তরুণী গাজীপুরের টঙ্গী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। এই দুই তরুণীর সঙ্গে ওই এলাকার মো. সাইফুল ইসলামের (৩৮) পরিচয় হয়। তিনি ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে গত ৭ মে ওই তরুণীদের দৌলতদিয়া যৌনপল্লির নার্গিস বাড়িওয়ালির কাছে বিক্রি করে দেন।