দায়ী পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতীতে মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতন এবং এর প্রতিবাদে জনবিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
ওই ঘটনায় পুলিশের করা দুটি তদন্ত প্রতিবেদন উপস্থাপনের পর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শককে ৭ মার্চের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।
মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে গত বছরের ১৮ সেপ্টেম্বর বিকেলে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে চারজন নিহত হন। ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে ২১ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে একটি রিট আবেদন করেন আইনজীবী সালমা আলী।