দিনদুপুরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনদুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাসায় চুরি হয়েছে। গতকাল রোববার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এ চুরির ঘটনা ঘটে বলে জানান সাংবাদিক রুদ্র মাসুদ। তাঁর বাসা বেগমগঞ্জের চৌমুহনী শহরে। চোরেরা রুদ্র মাসুদের পাসপোর্ট, স্বর্ণালংকার, টাকা, মূল্যবান কাগজপত্র ও মালামাল নিয়ে গেছে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বলেন, চুরির ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।