দিনদুপুরে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের লালদীঘির পাড় এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে গতকাল রোববার দুপুরে টাকা তোলেন প্রবাসী নূরউদ্দিন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। নগরের মজুমদারি এলাকায় পৌঁছানোর পর চারটি মোটরসাইকেল অটোরিকশাটি ঘিরে ফেলে। প্রবাসীর স্ত্রীর কাছে থাকা একটি ব্যাগে পাঁচ লাখ টাকা রাখা ছিল। মোটরসাইকেল থেকে নেমে আটজন যুবক ব্যাগটি ছিনিয়ে নেয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল তৎপর রয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট