দিনদুপুরে ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের তালতলা এলাকা থেকে একজন ব্যবসায়ীর ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। জকিগঞ্জের জাহাঙ্গীর আলম নামের একজন ব্যবসায়ী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। তালতলা মোড়ে পৌঁছালে একটি প্রাইভেট কার থেকে দুজন ছিনতাইকারী বের হয়ে তাঁর টাকার ব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় জনতা ধাওয়া করে চালকসহ প্রাইভেট কারকে আটক করে পুলিশে সোপর্দ করে। সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, আটক চালকের নাম রাজীব আহমদ (২৫)।