দিনমজুর নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কচিয়ার বিল এলাকায় গত রোববার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহিম (৩৪) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। তিনি উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রামের আব্বাস আলীর ছেলে। রামকৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আবদুর রহিম কচিয়ার বিল এলাকায় একটি অগভীর নলকূপের মোটরে সংযোগ দিচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রফিক জানান, এ বিষয়ে কেউ অভিযোগ না করায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।