দিনাজপুরে কাউন্সিলর প্রার্থী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর পৌরসভায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নির্বাচন ভোটগ্রহণ শেষে তাঁর বিষয়ে সিদ্ধান্ত হবে।
মাসুদুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। ডিবি পুলিশের গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।