দিনাজপুরে দুটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল ও ঘোড়াঘাট উপজেলায় পণ্যবাহী দুটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। কাহারোলের তেরো মাইল এলাকায় বুধবার দিবাগত রাত ১২টার দিকে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করায় ট্রাকে আগুন লেগে যায় এবং চালকসহ তিনজন দগ্ধ হন। অন্যদিকে ঘোড়াঘাটের খেতাবমোড় এলাকায় বুধবার রাত দশটার দিকে ইট ও পেট্রোল বোমা নিক্ষেপ করলেও ট্রাকে আগুন লাগেনি, হতাহতের খবরও পাওয়া যায়নি।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পৃত্থীশ সরকার প্রথম আলোকে জানিয়েছেন, ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের তেরো মাইল এলাকায় ট্রাকটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে চালকসহ তিনজন দগ্ধ হন।   

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ কায়েস জানিয়েছেন, ঘোড়াঘাট থেকে ট্রাকটি ধান নিয়ে গোবিন্দগঞ্জ যাচ্ছিল। রাত দশটার দিকে খেতাবমোড় এলাকায় ট্রাকটিতে ইট ও পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের কাঁচ ভেঙে গেলেও আগুন লাগেনি।