দিনাজপুরে বোমা বিস্ফোরণে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বোমা বিস্ফোরণে মনিরুল ইসলাম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার আঁখিরা গ্রামে।
পুলিশ ও একাধিক প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের লাউগাড়ি এলাকায় সিসিডিবি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বোমাটি পড়ে ছিল। আজ বিকেলে মনিরুল কৌতূহলবশত বোমাটি দেখতে যান। এরপর বোমাটি ধরার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।