দিনাজপুরে হোটেল থেকে বিপুল অস্ত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে একটি আবাসিক হোটেল থেকে বিজিবি-৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। আজ শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়।

দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান (পিএসসি) জানান, অভিযান চালিয়ে ওই হোটেলের মালিকসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ সময় ওই হোটেলের একটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, আটটি ককটেল, এক কেজি গান পাউডার, চারটি চায়নিজ কুড়াল, দুটি চাপাতিসহ বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আজ রাতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।