দিনে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ চত্বরে সরকারি আবাসিক কোয়ার্টার থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি হয়েছে। গত মঙ্গলবার দিনের বেলায় এ ঘটনা ঘটে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আকতারুজ্জামানের কোয়ার্টারে। তাঁর স্ত্রী আখতার বানু শেরপুর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মো. আকতারুজ্জামান বলেন, তিনি ও তাঁর স্ত্রী কর্মস্থলে ছিলেন। ছেলে ও মেয়ে ছিল বিদ্যালয়ে। এই সুযোগে দুর্বৃত্তরা কোয়ার্টারের প্রধান ফটকের তালা ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, ঘটনার অনুসন্ধান শুরু করা হয়েছে।