দিনে রিকশাচালকের বেশে ঘোরেন, রাতে করেন চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইভেট কারের লুকিং গ্লাস চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকালে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মো. রবিউল (২৪), মো. আলমগীর (২২) ও মো. রাজু (২০)।
হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে লুকিং গ্লাস চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, দিনের বেলায় রিকশাচালকের বেশে তাঁরা ঘোরেন, সন্ধ্যার পর তাঁরা চুরি করেন। ইফতারের সময় রাস্তায় লোক সমাগম কম থাকায় তাঁরা কয়েক দিনে ১০-১২টি গাড়ির লুকিং গ্লাস চুরি করেছেন।