প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা শহরে গত শনিবার দুপুর বারোটা থেকে বেলা আড়াইটার মধ্যে তিনটি বাসায় চুরি হয়েছে। এসব বাসা থেকে চোরেরা ১৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে গেছে। পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুর ১২টায় শহরের চেয়ারম্যানঘাট এলাকায় দুলাল মিয়ার বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকে কয়েকজন চোর। তারা ওই বাসার আলমারিতে থাকা চার ভরি স্বর্ণালংকার ও ১৫ হাজার টাকা নিয়ে যায়। বেলা আড়াইটার দিকে শহরের ঘোষপাড়া এলাকার শিক্ষক সঞ্জয় চন্দ্র দাস ও প্রফেসরপাড়া এলাকার শিক্ষক গিয়াস উদ্দিনের বাসাতেও চুরি হয়। এই দুই বাসা েথকে চোরেরা নয় ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা নিয়ে যায়। এ সময় ওই তিন বাসায় কোনো লোক ছিল না। চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন মিয়া বলেন, কেউ মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।