দিলু রোডে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার এলাকায় আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন বাংলাদেশ মেডিকেল ডিভাইস অ্যাসোসিয়েশনের সভাপতি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, আনোয়ার হোসেনের বাসা ইস্কাটন রোডে। সেখান থেকে প্রাইভেটকার চালিয়ে দিলুরোড দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকজন অস্ত্রধারী তাঁকে তিনটি গুলি করে। এর মধ্যে একটি গুলি আনোয়ার হোসেনের পিঠে লাগে। বেলা ১১টার দিকে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়।
বেলা সোয়া একটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।