দীঘিনালায় ছাত্রদলের নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়ার অভিযোগে গতকাল শনিবার খাগড়াছড়ির দীঘিনালায় রবিউল আলম (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রবিউল আলম ছাত্রদলের মেরুং ইউনিয়ন (উত্তর) শাখার যুগ্ম সম্পাদক।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রবিউল আলমের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার বাদী মোস্তফা কামাল বলেন, রবিউল প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে তাঁর (রবিউল‍) ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেন। গত শুক্রবার বিষয়টি তাঁর নজরে আসে।