দীঘিনালায় দেশি পাইপগান, কার্তুজসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা থেকে দেশে তৈরি পাইপগান, কার্তুজ, প্রায় ৭৮ হাজার টাকাসহ অবিনাশ চাকমা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার বিকেলে উপজেলার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়নের দুর্গম সাধনাটিলা এলাকা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি উপজেলার বানছড়া এলাকায়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্গম সাধনাটিলা এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে দৌড়ে পালানোর সময় অবিনাশ চাকমাকে পাইপগান, তিনটি কার্তুজ, ৭৭ হাজার ৭৫০ টাকাসহ আটক করা হয়।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল করিম বাদী হয়ে অবিনাশের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন।