দীঘিনালায় নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় আজ রোববার সকালে মাইনী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ির সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে উপজেলার বাবুপাড়া এলাকায় মাইনী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করেছে। দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল করিম বলেন, প্রাথমিকভাবে লাশটি একজন মানসিক প্রতিবন্ধীর বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, নদীতে পড়েই ওই নারীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।