দীঘিনালায় অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার ছাদকছড়া এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে।
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস ছালাম সোমবার রাতে বড়চোখা চাকমা (৪৫) ওরফে সুইটির বাবার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।
গত সোমবার ভোরে পরিচালিত অভিযানের সময় সেনাসদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের প্রায় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় অস্ত্রসহ বড়চোখা চাকমাকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) মো. এহতেশাম জানান, বড়চোখা চাকমাকে অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।