দীঘিনালায় ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গত দুই দিনে চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অভিযানে জব্দ করা হয়েছে ১৬৮টি ইয়াবা।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার জামতলী এলাকায় আক্তার হোসেন নামের এক যুবকের কাছ থেকে ৪০টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। পরদিন শুক্রবার রাতে একই এলাকায় অভিযান চালিয়ে মো. আফসার উদ্দিন, মো. আবদুল
জলিল ও আবদুল হালিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১২৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত মার্চ মাসেও আফসারকে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল। পরে আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে আবার ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, জামতলী এলাকাকে ঘিরেই ইয়াবা বেচাকেনা হয় বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।