দীঘিনালায় গুলি বিনিময়, পাঁচটি অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার ছাতকছড়া এলাকায় আজ সোমবার ভোরে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
এই অপারেশনে নেতৃত্বে দেন লে. কর্নেল মোহসীন রেজা। তিনি প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গ্রেনেড, মেশিনগানসহ পাঁচটি অস্ত্র উদ্ধার করেছে। এ ছাড়া ৪৫০টি গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বড়শোভা চাকমা নামের একজনকে আটক করা হয়েছে।
খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।