দীঘিনালায় তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গতকাল বুধবার এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফেরদৌসী আক্তার (২৬) নামের ওই তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বোয়ালখালী (সদর) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া গ্রামে।
পুলিশ জানায়, গতকাল সকালে উপজেলার বাস টার্মিনাল এলাকার একটি পরিত্যক্ত পাকা ভবনে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
ফেরদৌসীর বাবা আবদুল কাদের বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ফেরদৌসীর মুঠোফোনে একটি কল এলে সে ঘর থেকে বের হয়। সকালে খবর পাই বাস টার্মিনাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ফেরদৌসীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।