দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট রেলস্টেশন থেকে ইলিয়াসুর রহমান (২৫) নামের এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতে গিয়ে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই ব্যক্তি। তাঁরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জহির রায়হান (২৭) ও সালুটিকর এলাকার লাহিন মিয়া (৩৫)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরের আম্বরখানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তথ্য অনুযায়ী, নগরের কুমারপাড়ার একটি ভাড়া বাসা থেকে ইলিয়াসকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করে জহির ও লাহিনকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। ইলিয়াস ১১ জানুয়ারি অপহৃত হন। তিনি কুমারপাড়ারই বাসিন্দা। নিজস্ব প্রতিবেদক, সিলেট।