দুই আসামি গ্রেপ্তার হত্যায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফর হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাঈম শেখ ও ইকবাল হোসেন নামের ওই দুজনকে গতকাল রোববার সকালে উপজেলার গাড়াগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান বলেন, পরে ওই দুজনের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা নাঈম শেখ ও ইকবাল হোসেন তামিনগর গ্রামের বাসিন্দা।
ওসি বলেন, গোপনে খবর পেয়ে গতকাল সকাল আটটার দিকে নাঈম শেখ ও ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি মোতাবেক তামিনগর গ্রামের ধানখেত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়।