দুই এসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারের একটি ফটকের কাছে গতকাল মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নগর পুলিশের বিশেষ শাখার দুই উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন (৩৫) ও আতাউর রহমান (৩৬)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইউম বলেন, জাতীয় প্যারেড স্কয়ারের ৯ নম্বর ফটকের বিপরীতে মোটরসাইকেলে করে দায়িত্ব পালন করতে যাওয়ার সময় দূতাবাসের একটি গাড়ি এসবির দুই এসআইকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তাঁরা গুরুতর আহত হন। দুজনেরই ডান পায়ের হাড় ফেটে গেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে এসআই জয়নালকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।